সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিরনিদ্রায় শায়িত লতিফুর রহমান

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানী কবরস্থানে ছোট মেয়ে শাজনীন তাসনিম রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান মো. লতিফুর রহমান। বুধবার রাত ১০টায় তাঁকে দাফন করা হয়।

এর আগে রাত পৌনে ৯টার দিকে লতিফুর রহমানের মরদেহ তাঁর গুলশানের বাসায় নেয়া হয়। এরপর সেখানে আত্মীয়-স্বজন ও পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত হন। বিকেল ৫টা ৪০ মিনিটে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় তার লাশবাহী গাড়ি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লায় নিজ বাসভবন ফারাজ মঞ্জিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতিফুর রহমান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। বেশির ভাগ সময় তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি চিওড়া গ্রামের প্রয়াত খান বাহাদুর মজিবুর রহমানের ছেলে।

লতিফুর রহমানের ভাতিজা শাহিদুর রহমান জানান, গত ২০ ফেব্রুয়ারি থেকে অসুস্থ হয়ে লতিফুর রহমান গ্রামের বাড়ি ফারাজ মঞ্জিলে অবস্থান করছিলেন। মাঝে মধ্যে ঢাকা থেকে চিকিৎসক এসে তাকে দেখে যেতেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর সময় তার স্ত্রী শাহনাজ রহমান, ছেলে আসাদ অলিউর রহমানসহ পরিবারের সদস্যরা তার পাশে উপস্থিত ছিলেন।

লতিফুর রহমান জাতীয় দৈনিক প্রথম আলো পরিচালনাকারী মিডিয়া স্টার এবং ডেইলি স্টার পরিচালনাকারী মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন পিৎজা হাট ও কেন্টাকি ফ্রায়েড চিকেন (কেএফসি) প্রচলনের জন্য সমাধিক পরিচিত বিশিষ্ট এই ব্যবসায়ী। তিনি ২০১২ সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী