রমেক ল্যাবে আরও ৪১ জনের করোনা শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, ব্যাংকার ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাটোরের এক বৃদ্ধ (৭৩), মেট্রোপলিটন পুলিশের এক পুলিশ সদস্য (২৬) মেট্রোপলিটন কোতয়ালী থানার এক পুলিশ সদস্য (৩৪), মাহিগঞ্জ থানার এক পুলিশ সদস্য (৩৫), তাজহাট থানার এক পুলিশ সদস্য (৩৫), ধাপের এক যুবতী (২৩), গুপ্তপাড়ার এক পুরুষ (৩৮), অপর পুরুষ (৩৫), ঠিকাদারপাড়ার এক যুবক (২৫), শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৪৬), কলেজপাড়ার এক পুরুষ (৩১), অপর পুরুষ (৩৪), এক নারী (৩৮), মর্ডাণ মোড়ের এক চিকিৎসক (৩৬), বাবুখাঁর এক বৃদ্ধা (৭০), খলিফা পাড়ার এক চিকিৎসক (৩৪), কেরানীপাড়ার এক পুরুষ (৫৫), মেডিকেল পূর্বগেটের এক পুরুষ (৪০), গঙ্গাচড়ার এক চিকিৎসক (৩৯), অপর চিকিৎসক (৩৫), এক পুরুষ (৩৬), বদরগঞ্জের এক নারী (৫৩), এক যুবতী (২৭), পীরগাছার এক পুরুষ (৩০), অপর পুরুষ (৫৬), কাউনিয়ার এক পুরুষ (৫৮) রয়েছেন।

এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক কিশোর (১৭), এক যুবক (২৫), সাদুল্ল্যাপুরের এক বৃদ্ধ (৬০),এক বৃদ্ধা (৭০),এক পুরুষ (৩২), পলাশবাড়ি গাইবান্ধার এক পুরুষ (৪৮), লালমনিহাট হাতিবান্ধার এক বৃদ্ধ (৯৩), লালমনিরহাট সদরের এক পুরুষ (৩৫), এক নারী (৩০), পাটগ্রাম এনসিসি ব্যাংকে কর্মরত এক পুরুষ (৩২), কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৫৩) রৌমারীর এক নারী (৪০), রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন এক যুবতী (২৮), চিকিৎসাধীন অপর নারী (৩০), উলিপুরের এক পুরুষের (৩৫) করোনা শনাক্ত হয়েছে।

বুধবার  সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২৫ জন, কুড়িগ্রামে ৫, গাইবান্ধায় ৬, লালমনিরহাটে ৪ জন এবং নাটোর জেলার ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬১ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৫৭১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ