,

মশা নির্মূলে উদ্যোগের সুফল পাবেন নগরবাসী : মেয়র তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : মশা নির্মূলের ক্ষেত্রে জনসাধারণ ডিএসসিসির সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগের সুফল পাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

করোনা মহামারির মধ্যে সম্ভাব্য ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রাদুর্ভাবের সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে ডিএসসিসি মেয়র বুধবার বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা বলেন।

তিনি বলেন, এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ ছিটানো হবে। প্রতিটি ওয়ার্ডে আটজন করে কাজ করবেন। একটি ছক করা হয়েছে। এ ছক অনুযায়ী তারা পুরো ওয়ার্ডে কাজ করবেন। আর দুপুর আড়াইটা থেকে সন্ধা ৬টা পর্যন্ত চার ঘণ্টা মশক নিধনের কাজ চলবে।

লার্ভা চেকিং এবং কীটনাশক স্প্রে করার সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং এ দুটি কাজ দৈনন্দিন ভিত্তিতে বছরব্যাপী অব্যাহত থাকবে। এ কাজগুলো প্রতিদিন মাত্র দুই ঘণ্টা সীমাবদ্ধ থাকলেও এখন থেকে সিটি করপোরেশন কর্মীরা সারা বছরব্যাপী দৈনিক আট ঘণ্টা কাজ করবেন বলে জানান তাপস।

তিনি বলেন, এবার আমরা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি তা ডেঙ্গুর বিস্তার রোধ করবে বলে আশা করি। এবার আমরা আরও ভালো মানের কীটনাশক ব্যবহার করছি।

তাপস বলেন, যে জায়গাগুলোতে মশা নিধনের কাজ চলছে সে সম্পর্কে মানুষ এখন অবগত এবং তারা নিজেরাই এটি তদারকি করতে পারেন। আমি এ বিষয়ে মাঠ পর্যায় থেকে অবহিত হয়েছি এবং আশাবাদী যে সাধারণ মানুষ এ উদ্যোগের সুফল পাবেন।

ডিএসসিসি এবার বিশ্বব্যাপী ব্যবহৃত একটি সমন্বিত মশা নির্মূল কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে মেয়র বলেন, শুধুমাত্র কীটনাশক দিয়ে মশা মারা যায় না। কীটনাশক ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় ছড়িয়ে থাকা বিভিন্ন জলাশয় এবং নর্দমা পরিষ্কার করার কাজ চলছে।

তিনি বলেন, আমরা জলাশয়গুলো পরিষ্কার করছি যাতে পানি জমে না থাকতে পারে। পানি প্রবাহিত হলে মশা ডিম পাড়তে পারবে না এবং এর বিস্তারও ঘটবে না। এছাড়া ঢাকার জলাশয়গুলোতে হাঁস ও তেলাপিয়া চাষের জন্য একটি প্রকল্প চলছে। এ মাছটি (তেলাপিয়া) মশার ডিম খায়। মাসে দুই বার জাল ব্যবহার করে মাছ ধরা হবে যা আমাদের দ্বিমুখী সুবিধা দেবে। যখন জাল টানা হবে তখন আমরা মাছ পাব এবং একইসাথে পানিও প্রবাহিত হতে থাকবে, যার মাধ্যমে ডেঙ্গুর লার্ভা এবং ডিম ধ্বংস হবে।

ডিএসসিসি ঘিরে প্রায় ১৫০ কিলোমিটার নর্দমা ছড়িয়ে রয়েছে উল্লেখ করে তাপস বলেন, আমরা মাসে দু’বার এসব নর্দমা পরিষ্কার করব… ইতোমধ্যে উন্মুক্ত স্থান থেকে বর্জ্য সরানোর কাজ শুরু হয়েছে।

প্রকল্পগুলো অব্যাহত রাখার ওপর জোর দিয়ে ডিএসসিসির মেয়র বলেন, কিছু দিন করেই এসব প্রকল্পের কাজ বন্ধ হবে না। এটি একটি গতিশীল প্রক্রিয়া এবং এটি অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি