,

পিপিই দুর্নীতি : স্লোভেনিয়ার অর্থমন্ত্রী গ্রেপ্তার, পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : করোনা মহামারি মোকাবেলায় পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির ঘটনায় রাজনৈতিক সংকটে পড়েছে স্লোভেনিয়া।

বিবিসি জানায়, দুর্নীতির অভিযোগে স্লোভেনিয়া অর্থমন্ত্রী স্দ্রাভকো পচিভালেস্ককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযোগে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোসে।

অর্থমন্ত্রী পচিভালেস্কের বিরুদ্ধে অভিযোগ, তিনি এমন একটি কোম্পানিকে কাজ দিয়েছেন যারা সঠিক সামগ্রী সরবরাহ করেনি। মন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোসের ব্যাপারে তল্লাশি চালালে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান।

তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণিত হয়ে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এটি প্রধানমন্ত্রী ইয়ানেজ জানসা নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও হোসে দাবি করেন।

এই ঘটনার প্রতিবাদে পুলিশ বাহিনীর প্রধানও পদত্যাগ করেছেন বলে আলেস হোসে জানান।

করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস এই সরকার ক্ষমতায় এসেছে। এরমধ্যে সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ উঠে সরকারের বিরুদ্ধে। এ নিয়ে দেশটির মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে রাজনৈতিক সংকটে পড়ে স্লোভেনিয়া সরকার। দুর্নীতির অভিযোগে পুরো সরকারকে পদত্যাগ করতে মঙ্গলবার আহ্বান জানায় বিরোধী দলগুলো।

প্রসঙ্গত, মধ্য ইউরোপের বলকান দেশ স্লোভেনিয়ায় সরকারি হিসাবে এখন পর্যন্ত ১৬০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১১১ জন।

এর আগে গত মাসে করোনাভাইরাসের বিস্তার ঠেকতে সরঞ্জমাদি কেনায় দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রীকেও গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি