,

রংপুরে চাচার জানাজার আগে বিদ্যুৎ স্পৃষ্টে ভাতিজার মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুরে চাচার জানাজার আগে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন ভাতিজা হাফেজ শাহিন মিয়া (১৫)। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে উপজেলার তাম্বুলপুর গ্রামে। পরে জ্যাঠা ও ভাতিজাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান রওশন জমির রবু।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের জাফর আলী (৬০) বুধবার ভোররাতে ব্রেন স্ট্রোক করে মারা যান। সকালে তার জানাজার প্রস্তুুতি চলছিল। ৯টার দিকে মরদেহের গোসল করানোর পর ভাতিজা হাফেজ শাহীন মিয়া ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। শাহিন মিয়া একই গ্রামের আফর আলীর ছেলে।

এসময় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে জ্যাঠা ও ভাতিজাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা