,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগী বেড়ে ৯৬৮

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৮১ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৬৮ জন।মঙ্গলবার (৩০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ। ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ২৮৫টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, আখাউড়ায় তিন জন, নবীনগরে ১৭ জন, বিজয়নগরে দুজন, সরাইলে ছয় জন, নাসিরনগরে দুজন, কসবায় ১৯ জন ও আশুগঞ্জে পাঁচ জন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৪ জন।  এখনও আইসোলেশনে রয়েছেন ৬৭৬ জন। এর মধ্যে জেলায় ৬৫১ জন ও অন্য জেলাতে ২৫ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা