শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যত্রতত্র পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না, বললেন কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট করোনাভাইরাসের সংক্রমণ বাড়িয়ে দেওয়ার আশঙ্কা থাকায় যত্রতত্র এই হাটের অনুমতি দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরি করার কথাও জানান তিনি।

আজ বুধবার তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘যত্রতত্র পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকির ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে।’

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘মহাসড়ক ও এর আশপাশে পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না।’

‘এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন,‌ ‘দেশের ৯টি জেলায় বন্যা দেখা দিয়েছে। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই বন্যার পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি, কৃষকের ফসল, মানুষের স্বপ্ন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী বন্যা কবলিত জেলাসমূহে ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের আস্থার প্রাচীর, মনোবলের আলোকশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন। তিনি সকলকে ঐক্য এবং সাহসিকতার সঙ্গে এ সকল দুর্যোগ উত্তরণে কাজ কারারও আহ্বান জানান।’

এ সময় প্রশাসনের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ