,

আরও ২ চিকিৎসকের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজন চিকিৎসক মারা গেছেন। তাদের একজন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারোয়ার ও অন্যজন ইমপালস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের চিকিৎসক ডা. মোহসীন কবীর।

আজ বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় এই দুই চিকিৎসক মারা যান। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. গোলাম সারোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন। আজ বুধবার ভোররাত ৪টায় ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. মোহসীন কবীর ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনিও আজ ভোররাতে ইমপালস হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

এই দুজন চিকিৎসককে নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হলো। এ ছাড়া ইতোমধ্যে করোনার উপসর্গ নিয়ে আরও আট জন চিকিৎসক মারা গেছেন বলে জানান ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা