,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ২ জন খুন

news-image
তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার মজলিশপুর ও পৌর শহেরর বাণিক পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হল সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের শিশু মিয়া (৬০) ও শহরের কান্দিপাড়া এলাকার শুভ (১৭)। পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায়, রাতে মজলিশপুর ইউপির আনন্দপুর গ্রামে বাড়ির রাস্তার মাটি কাটা নিয়ে মৃত কফিল উদ্দিনের ছেলে শিশু মিয়ার
সাথে তার প্রতিপক্ষ রতন, উজ্জল ও শফিক মিয়ার সাথে তর্কবিতর্ক হয়।
এ সময় রতনের লোকজন মাটি কেটে নিয়ে গেলে শিশু মিয়ার লোকজন বাধা দেয়। পরে রতনের লোকজন শিশু মিয়া ও তার পরিবারের উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাদের সদর হাসপাতালে নিয়ে আসলে শিশু মিয়াকে চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায়
আরো ২ জন আহত হয়। এদিকে একই সময়ে পূর্ব বিরোধের জের ধরে বণিক পাড়া
এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কান্দিপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে শুভ নিহত হয়। বেশ কয়েক দিন আগে তুষার ও শুভর মধ্যে জুনিয়র সিনিয়র নিয়ে
ঝগড়া হয়। এরই জের ধরে শুভর উপর হামলা চালায় তুষার।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, শুভ হত্যাকান্ডের ঘটনায় মূলহোতা তুষারসহ দুইজনকে আটক করা হয়েছে। পারিবারিক বিরোধে শিশুমিয়ার উপর হামলা চালালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তাঁর মৃত্যু হয়। শিশু মিয়ার হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা