শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা নিপীড়ন : ৩ সেনা কর্মকর্তাকে শাস্তি দিল মিয়ানমার

news-image

অনলাইন ডেস্ক : রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমারের একটি সামরিক আদালত।

আলজাজিরা জানায়, দেশটির সেনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রাখাইনে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ আসার পর কোনো সেনাসদস্যের বিরুদ্ধে এমন বিরল ব্যবস্থা নিল দেশটি।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের ওপর গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ ঘটানোর অভিযোগ আনা হয় দেশটির বিরুদ্ধে।

অধিকার সংগঠনগুলো অভিযোগ করে, নিরাপত্তা বাহিনী অনেক রোহিঙ্গা গ্রামে নৃশংসতা চালায়। যার মধ্যে গু দার পাইন গ্রামে মিলেছে অন্তত পাঁচটি গণকবর।

মিয়ানমার সেনাবাহিনী শুরুতে এই অভিযোগ অস্বীকার করে আসলেও গত সেপ্টেম্বরে একটি সামরিক আদালত বসায় এবং স্বীকার করে যে, গ্রামটিতে নির্দেশনা অনুসরণে সেনাদের মধ্যে দুর্বলতা ছিল।

মঙ্গলবার কমান্ডার-ইন-চিফ অফিস ঘোষণা করে যে, সামরিক আদালত তিনজন সেনা সদস্যকে দোষী সাব্যস্ত করেছে এবং শাস্তি দিয়েছে।

তবে এই ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ফলে সুনির্দিষ্ট কী অভিযোগে সেনা সদস্যদের দোষী সাব্যস্ত করা হলো এবং তাদের কী ধরনের শাস্তি দেয়া হয়েছে সেসম্পর্কে কিছ জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ