,

অভিযান সমাপ্তির পরেও ভেসে উঠলো লাশ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় আবদুর রহমান বেপারী (৪৫) নামে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তল্লাশি অভিযান সমাপ্তি ঘোষণার পর বিকাল ৫টায় লাশটি ভেসে উঠলে নৌ পুলিশ সদস্যরা উদ্ধার করেন। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ৩৪ জনের লাশ উদ্ধার করা হল।

নৌ পুলিশ সদরঘাট থানার এসআই মো. শহীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুর রহমান বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আবদুল্লাহপুরের মৃত শমসের বেপারীর ছেলে। সোমবার আবদুর রহমান বেপারী ৭ বছরের শিশু সিফাত ও স্ত্রী হাসিনার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় এক পরিবারের ৩ জন প্রাণ হারালেন।

এর আগে মঙ্গলবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণার আগে অনিক (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। তিনি মুন্সিগঞ্জের মিরকাদিম থানার নুরপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ডুবে যাওয়া লঞ্চ এমবি মর্নিং বার্ড লঞ্চের গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টায় বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের এমবি মর্নিং বার্ড লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮ জন নারী, ৩ জন শিশুসহ ৩৪ জন যাত্রীর লাশ উদ্ধার করা হল।

এ দুর্ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যু’ ঘটানোর অভিযোগ এনে ইতোমধ্যে ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌ পুলিশ। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী