,

৪ জুলাই থেকে ওয়ারীর একাংশ লকডাউন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের লাগাম টানতে আগামী ৪ জুলাই থেকে ২১ দিনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ওয়ারী এলাকার কিছু সড়কসহ একাংশ লকডাউন করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) ডিএসসিসির নগরভবনে লকডাউন বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে এ তথ্য জানান করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, আগামী ৪ জুলাই থেকে ২১ দিনের জন্য ওয়ারীর কিছু সড়ক লকডাউন করা হবে। আমরা এই বিষয়ক চিঠি পেয়েছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। জনগণ যেন আতঙ্কিত না হন, বিভ্রান্তিতে না পড়েন এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো যেন প্রয়োজনীয় পণ্য ওই এলাকার বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারে সেই কারণে কিছুটা সময় দেয়া হয়েছে। সবাই যেন প্রস্তুতি নিতে পারেন।

জানা গেছে, ডিএসসিসির আওতাধীন এলাকায় রেড জোন হিসেবে চিহ্নিত অঞ্চলগুলোর মধ্যে প্রথম লকডাউন হচ্ছে ওয়ারীর কয়েকটি সড়ক। যা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৪১ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে।

এ লকডাউন বাস্তবায়নে গতকাল সোমবার (২৯ জুন) সংশ্লিষ্ট মহলে চিঠি দেয়া হয়। চিঠিতে ওয়ারী এলাকার তিনটি প্রধান সড়ক এবং পাঁচটি গলিপথ লকডাউনের কথা বলা হয়েছে। প্রধান সড়কগুলোর মধ্যে রয়েছে টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড এবং জয় কালী মন্দির হতে বলদা গার্ডেন পর্যন্ত সড়ক। গলিপথগুলোর মধ্যে রয়েছে লারমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড এবং নবাব রোড।

এর আগে ওয়ারী এলাকা নিয়ে বিশ্লেষণের পাশাপাশি এটিকে লকডাউন করার বিষয়ে প্রস্তুতি নেয় ডিএসসিসি। এছাড়া লকডাউন এলাকায় মানুষের খাদ্যসামগ্রী সরবরাহ, নমুনা সংগ্রহ, হোম কোয়ারেন্টাইন, লকডাউনের কারণে কর্মহীনদের খাদ্য ব্যবস্থাপনা, টেলিমেডিসিন সার্ভিস, রোগী পরিবহন, প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারি ও মনিটরিং কমিটিসহ অন্যন্য ব্যবস্থাপনা কীভাবে করা হবে এসব বিষয়ে প্রস্তুতি নেয় করপোরেশনটি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা