,

করোনার সময়ে সন্তান না নেওয়ার আহ্বান মিসর সরকারের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির সময়ে সন্তান না দিতে নারীদের আহ্বান জানিয়েছে মিশর সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ আহ্বান জানায় বলে আরব নিউজে খবর।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কভিড-১৯ মহামারি সময়ে সন্তান নেওয়ায় দেরি করা দরকার। নতুন পর্যবেক্ষণে দেখা গেছে, করোনাভাইরাস আক্রান্তের ফলে অনেক ক্ষেত্রে শরীরে রক্ত জমাট বেঁধে যায়। এতে গর্ভধারণ থলি ও ভ্রূণের পুষ্টি জোগানে ব্যাঘাত ঘটতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গর্ভধারণের ফলে পরোক্ষভাবে নারীর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। ফলে গর্ভবতী নারীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ার অধিক সম্ভাবনা তৈরি হয়।

“আপাতকালীন সময়ে গর্ভবতী হওয়া রোধে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলো ব্যবহার করা যেতে পারে।”

সন্তানসম্ভবা নারীদের উদ্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গর্ভকালীন সময়ে তাদের প্রাণবন্ত থাকতে হবে, আরাম করতে হবে এবং বিশ্রাম নিতে হবে। তাদের শারীরিক ব্যায়ামের জন্য হাঁটা হতে পারে সর্বোত্তম উপায়। তবে এখন যেহেতু করোনাভাইরাস মহামারি চলছে তাই আক্রান্ত শঙ্কায় তাদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তারা সরবরাহ করে। এর মধ্যে অন্যতম ইমপ্লানন ক্যাপসুল। এটা তিন বছর মেয়াদি দীর্ঘ পদ্ধতি। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই মাত্র তিন মিনিটেই স্থাপন করা যায়।

স্তন্যদায়ী মায়েরাসহ বেশির ভাগ মহিলাদের জন্য ক্যাপসুলটি খুব উপযুক্ত। এটার দাম মাত্র পাঁচ মিসরীয় পাউন্ড (.৩০ ডলার)।

করোনাকালে নারীদের সন্তান নেওয়ার আহ্বান নিয়ে জয়নাব আবদেল-মেগুইদ নামে ৪০ বছর বয়সী এক মিসরীয় নারী ডাক্তার বলেন, মন্ত্রণালয়ের বিবৃতিটা ঠিক আছে। কিন্তু আরও আগে দিলে ভালো হতো। ফেব্রুয়ারির দিকে মিসরে যখন সংক্রমণ শুরু হয়েছিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা