দাম্পত্য জীবনে ৫৫ বছর পার…

news-image

বিনোদন প্রতিবেদক : যুগল জীবনের ৫৫তম বছর পার করলেন ঢাকার সংস্কৃতি অঙ্গনের বর্ষীয়ান জুটি সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান। করোনা পরিস্থিতিতে ঘরোয়া আয়োজনে পরিবারের সঙ্গে দিনটি পালন করছেন তারা।

এই দম্পতির মেয়ে সঙ্গীতা ইমাম সোশ্যাল মিডিয়া পোস্টে মা-বাবাকে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার প্রথম প্রহরে সঙ্গীতা ফেইসবুকে লেখেন, “আব্বু আম্মুকে ৫৫তম বিবাহবার্ষিকীর অভিনন্দন। আজ থেকে ছাপ্পান্ন বছর আগে এই দিনে দুজন সংস্কৃতিমান মানুষের যুগলজীবনের সূচনা হয়। গুরুজনদের আশীর্বাদে, বন্ধুদের ভালোবাসায় এবং আমার দাদীর ঐকান্তিক স্নেহে তিনজনের সেই সংসার অনেক বড় আজ। আমরা তিন ভাইবোন যুক্ত হলাম সেই সংসারে।”

হাসান ইমাম ও লায়লা হাসানের বোঝাপড়া নিয়ে লেখেন, “আব্বু-আম্মুর জীবনে সামাজিক-রাজনৈতিক নানা ঘাত প্রতিঘাত এলেও, দুজনের বোঝাপড়া, বিশ্বাস, নির্ভরতার বন্ধন উদাহরণযোগ্য। কখনো কোনদিন সেখানে কোন বিরোধ আসেনি। দৈনন্দিন জীবনের খুনসুঁটি তো আছেই তবে নেই কোন সাংসারিক বা সাংস্কৃতিক বিবাদ। দুজন দুজনের কাজের উৎসাহদাতা এবং সমালোচক।”

“আমরা ভাইবোনেরা বিভিন্ন মহাদেশে ছড়িয়ে থাকলেও এখনো আব্বু আম্মুর স্নেহের উষ্ণ ছায়ায়। আমাদের জীবনে আব্বু-আম্মু আদর্শই চূড়ান্ত পাথেয়।”

“তোমাদের এই সুন্দর যুগলবন্দী আরও বহুবছর এমনি করে সুর ছন্দের মুর্ছনায় সুবাসিত হোক। ধন্য আমরা তোমাদের সন্তান হয়ে। ভালোবাসা”, বলেন সঙ্গীতা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ