বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুভেন্তাসে আর্থার, বার্সেলোনায় পিয়ানিচ

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শেষে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকে জুভেন্তাসের কাছে বিক্রি করে দেবে বার্সেলোনা। শর্তানুযায়ী ইতালিয়ান ক্লাবটির মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে দলে টানবে লা লিগা চ্যাম্পিয়নরা।

এই দল-বদল নিয়ে উভয় ক্লাবের মধ্যে মতৈক্য হয়েছে বলে জানিয়েছে বিবিসি। চুক্তি অনুযায়ী, ২৩ বছর বয়সী আর্থার প্রাথমিকভাবে ৭ কোটি ২০ লাখ ইউরোপ ট্রান্সফার ফিতে বার্সা থেকে জুভেন্তাসে পাড়ি জমাবেন। পরবর্তীতে চুক্তির অঙ্কটা আরও ১ কোটি বাড়তে পারে বলে সোমবার কাতালান ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।

তবে চলতি মৌসুমের শেষ পর্যন্তই বার্সেলোনায় থাকবেন ২০১৮ সালে ছয় বছরের জন্য ক্লাবটিতে নাম লেখানো আর্থার। ক্লাবটির জার্সিতে ৪৮টি ম্যাচ খেলে তিনটি গোল করেন মাঝ মাঠের এই খেলোয়াড়।

এদিকে, পিয়ানিচ জুভেন্তাস ছেড়ে বার্সেলোনাতে নাম লেখাতে যাচ্ছেন উভয় ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে। বসনিয়ান এই মিডফিল্ডারের জন্য প্রাথমিকভাবে ট্রান্সফার ফি ধরা হয়েছে ৬ কোটি ইউরো। পরবর্তীতে অঙ্কটা আরও ৫০ লাখ ইউরো বাড়তে পারে বলে চুক্তিতে উল্লেখ বলে পৃথক একটি বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।

২০১৬ সালে রোমা থেকে জুভেন্তাসে নাম লেখান পিয়ানিচ। ৩০ বছর বয়সী এই খেলোয়াড় সেরি আ চ্যাম্পিয়নদের হয়ে খেলেছেন ২১৪টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক