সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম টেস্টে নেতৃত্বে স্টোকস

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে নেই। তবে ক্রিকেট ভক্তদের অপেক্ষা ফুরোচ্ছে। আগামী সপ্তাহেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড।

তবে প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক জো রুটকে পাচ্ছে না ইংলিশরা। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক বেন স্টোকস।

দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। সাউদাম্পটনে ৮ জুলাই শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। রুটের স্ত্রীর সন্তান জন্মদানের সময়টাও ওই সময়েই।

বিবিসিকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে স্টোকসকে ‘ন্যাচারাল লিডার’ হিসেবে উল্লেখ করেন রুট। অধিনায়ক হিসেবে স্টোকস বেশ ভালো করবেন বলে আশা তার, ‘সে আমাদের জন্য দারুণ কাজ করতে সজ্জিত।’

দ্বিতীয় টেস্টেও অবশ্য অনিশ্চিত রুট। কারণ দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সাত দিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে তাকে।

তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ১৬ জুলাই। তৃতীয় ও শেষ টেস্ট শুরু ২৪ জুলাই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী