সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল : যানবাহন চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে যাওয়ার সময় উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল তৈরি হয়েছে। ফলে পোস্তগোলায় প্রথম বুড়িগঙ্গা সেতুর চার লেনের একটিতে সোমবার সন্ধ্যা থেকে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান সাংবাদিকদের জানান, সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেওয়ায়, যানবাহন চলাচল স্থগিত করেছি। মঙ্গলবার আমাদের বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পরিদর্শন করে দেখা গেছে সেতুর গার্ডারের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা-মাওয়া রুটে যান চলাচলের একটি লেন বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ দল পরিদর্শনের পর যদি প্রয়োজন হয়, তবে অন্য লেনও বন্ধ করে দেওয়া হবে।

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজটি যাচ্ছিল।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছতে চাইছিলেন। তার ভুলে সেতুতে আঘাত লাগতে পারে। সেতুতে যে ফাটল তৈরি হয়েছে, তা তেমন মারাত্মক নয় বলে তিনি মনে করেন।

উদ্ধারকারী জাহাজটি সেতু পার হতে না পারায় বিকল্প উপায়ে উদ্ধার অভিযান চালানো হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী