শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে বসেই করোনা টেস্ট আসছে ম্যাজিক কিট

news-image

মুখের ভেতর থেকে কয়েক ফোঁটা লালারস নিয়ে বাড়িতে বসেই করা যাবে করোনাভাইরাস টেস্ট। এর জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হবে না, টেস্ট করা যাবে নিজে নিজেই। কল্পনা নয়, সত্যিই বের হচ্ছে এই ‘ম্যাজিক কিট’। তবে বাংলাদেশে নয়, আপাতত এটি আসছে ভারতের বাজারে।

জানা গেছে, ভারতের শীর্ষ স্বাস্থ্য সংস্থা আইসিএমআরের অনুমোদনপ্রাপ্ত এই ম্যাজিক কিটেরনাম ‘কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট কিট’। এটি উৎপাদন ও বিপণনের অনুমতি পেয়েছে অন্তত আটটি সংস্থা। ইতোমধ্যেই উৎপাদিত কিটের গুণগত মান যাচাইয়ের কাজ শুরু হয়েছে।

ভারতীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যেই এ অ্যান্টিজেন কিট খোলাবাজারে পাওয়া যাবে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের প্রধান স্বাস্থ্য অধিকর্তা ডা.অজয় চক্রবর্তী বলেন, ‘কয়েকটি সংস্থাকে একই সময়ে খোলাবাজারে কিট বিক্রির অনুমতি দিলে প্রতিযোগিতা হবে। ফলে দাম কম আর গুণগত মান ঠিক থাকবে। সবকছুতে দপ্তরের তীক্ষ্ণ নজরদারি থাকবে। কিটের মানের সঙ্গে কোনও ধরনের সমঝোতা করা হবে না।’

জানা গেছে, আরটিপিসিআর পদ্ধতিকে করোনা পরীক্ষার প্রধান ‘স্ট্যান্ডার্ড’ ধরা হলেও তাৎক্ষণিক পরীক্ষার জন্য ভারতের কয়েকটি রাজ্য অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ঘরোয়াভাবে ভাইরাস পরীক্ষা শুরু করছে। সেখানে একেকটি ‘ম্যাজিক কিট’-এর দাম পড়ছে গড়ে ৪৫০ রুপির মতো। তবে, খোলাবাজারে ছাড়ার সময় এর দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।

jagonews24.com

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ