,

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলা, নিহত ৬

news-image

পুলিশ সার্জন ডাঃ কারার আহমেদ আব্বাসি জানান, পাঁচটি মৃতদেহ ও আহত সাত জনকে ডাঃ রুথ পফু সিভিল হাসপাতাল করাচিতে নেওয়া হয়েছে। সিন্ধু রেঞ্জার্স বলেছে, হামলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও রেঞ্জার্সের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যায় আর চার হামলাকারীর সবাইকে হত্যা করে।

এখন ওই এলাকায় একটি ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলছে বলে জানিয়েছে তারা। ঘটনাস্থল থেকে অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করারও কথাও জানিয়েছে।পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) ব্যবস্থাপনা পরিচালক ফাররুখ খান হামলার ঘটনাটিকে ‘গুরুতর ও দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন।

করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে স্টক এক্সচেঞ্জ ভবনে স্বাভাবিক সময়ের তুলনায় লোকজন কম ছিল বলে জিও নিউজকে জানিয়েছেন তিনি।সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ্ ঘটনার নিন্দা জানিয়ে হামলাটিকে ‘জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির ওপর হামলার অনুরূপ’ বলে মন্তব্য করেছেন।

“রাষ্ট্রবিরোধী পক্ষগুলো ভাইরাস পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে’ বলে এক বিবৃতিতে অভিযোগ করেছেন তিনি। হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ ও রেঞ্জার্সের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন।

সিন্ধুর গর্ভনর ইমরান ইসমাইলও হামলার নিন্দা জানিয়ে ‘যে কোনো মূল্যে সিন্ধুকে রক্ষা করবেন’ বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট