,

বেসরকারী কলেজের অনার্স-মাস্টার্স কোর্সে  জনবল কাঠামোতে অন্তর্ভুক্তসহ প্রণোদনার দাবী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারী কলেজের অনার্স-মাস্টার্স কোর্সে শতভাগ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিও ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে শারীরিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ বে-সরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া শাখা । এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জেলা শাখার প্রচার সম্পাদক প্রভাষক মমিন খান।
এ সময় তিনি বলেন , দীর্ঘ ২৮বছর যাবৎ জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধির্ভুক্ত বেসরকারী কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত নন-এমপিও শিক্ষকরা দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ সময়েও এমপিও ভূক্ত না হওয়ায় বর্তমান করোনা কালীন সময়ে এসব শিক্ষরা মানবেতর জীবন যাপন করছে ।
এ সময় অনার্স – মাষ্টার কোর্সে নিয়োগ প্রাপ্ত নন এমপিও শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতি মালা -২০১৮ তে অন্তর্ভুক্ত সহ বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষকদের মানবেতর জীবন যাপন কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা ঋণ বরাদ্ধের দাবী জানান ।
এ সময় উপস্থিত ছিলেন বে- সরকারি অনার্স মাষ্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো: বকুল মিয়া হাজারী, সহ- সভাপতি আব্দুল বাতেন, রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা