,

ভারতে ২ মাস ধরে বন্দী ২৬ বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই মাস আগে ভারত থেকে বাড়ি ফেরার পথে আসামের ধুবরি জেলায় গ্রেপ্তার হওয়া ২৬ বাংলাদেশির বিরুদ্ধে এখন ভিসা সংক্রান্ত নীতিমালা অমান্যের অভিযোগ তুলেছে সেখানকার পুলিশ।

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৈধ পাসপোর্ট এবং ভ্রমণ ভিসা থাকা এই শ্রমজীবী মানুষেরা ভারতে ‘কাজ করছিলেন’ বলে অভিযোগ তুলে পুলিশ তাদের বিরুদ্ধে অপরাধী আইনে মামলা করেছে। পুলিশ বলছে, তাদের কাছে যে টি-ওয়ান ভিসা রয়েছে সেটি নন-ওয়ার্ক ভিসা।

ভারতে দ্বিতীয় ধাপের লকডাউন চলা অবস্থায় গত ২ মে ওই ২৬ পুরুষ ব্যক্তি দুটি মিনিবাসে করে পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। কিন্তু তার আগে আসামে তারা পাসের জন্য অপেক্ষা করেন।

পরদিন সকালে ধুবরি জেলা পুলিশ তাদের আটক করে কভিড-১৯ স্ক্রিনিংয়ের জন্য নিয়ে যায়। পাশাপাশি কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

৫ মাসে পুলিশ তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে এফআইআর দায়ের করে। তারা এখন ধুবরি জেলেই আছেন। পরবর্তী শুনানি হবে ৬ জুলাই।

তাদের কাছে ৯০ দিনের বৈধ ভিসা থাকলেও ঠিক কবে ভারতে প্রবেশ করেছেন সেটি পরিষ্কার নয়। ভারতীয় পুলিশের দাবি, তারা ২০১৯ সালের শেষ দিক অথবা চলতি বছরের শুরুতে প্রবেশ করতে পারে।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে মোহাম্মদ মানিক মিয়া এবং মোহাম্মদ আবু হানিফ নামের দুই যুবক রয়েছেন। তার বাবা লাল মিয়া ভারতীয় সংবাদমাধ্যম এক্সপ্রেসকে ফোনে বলেছেন, ‘আমার দুই ছেলেই আমার সম্বল। কয়েক দিন আগে তারা ভারতে গেছে। সেখানে কোনো সমস্যা ছিল না। আমি অসুস্থ, কাজ করতে পারি না। ঘরে দুই মেয়ে। ওরা না ফিরলে আমার কী হবে?’

ভারত সরকারের আইন সহায়তা বিভাগের প্রতিনিধি রাজেশ দাশগুপ্তা বলছেন, ‘তারা আসলে মৎস্যজীবী। কোথাও কোনো কাজে যুক্ত ছিল না। লকডাউনের কারণে মূলত আটকে ছিল।’

‘তারা ভারতীয় বলে নিজেদের পরিচয়ও দেয়নি। বাংলাদেশে ফিরতে চেয়েছে। বাংলাদেশও তাদের নিতে চায়। গ্রেপ্তার করা ঠিক হয়নি।’

ভারতীয় জেলে বন্দী থাকা এই ২৬ জনকে ফিরে পেতে বাংলাদেশের চিলমারীতে ইতিমধ্যে আন্দোলনও হয়েছে। তারা সবাই উপজেলার রমনা ব্যাপারীপাড়ার বাসিন্দা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা