আখাউড়া স্হলবন্দর দিয়ে দীর্ঘদিন পর মাছ রপ্তানি শুরু
তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (২৯জুন) পূনরায় ভারতের ত্রিপুরায় মাছ রফতানি শুরু হয়েছে।সোমবার সকাল থেকে মাছ রপ্তানি শুরু হওয়ায় আখাউড়া স্থল বন্দরের ব্যবসায়ীদের মাঝে কিছুটা প্রাণচঞ্চল্লতা ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারণে মার্চের ২৪ তারিখ থেকে বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতীয় কতৃপক্ষ। দীর্ঘ ৩ মাস পর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে সোমবার সকাল থেকে পূণরায় আখাউড়া স্থলবন্দরে মাছ রফতানি শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের কাষ্টমস্ কর্মকর্তা মো:যোবায়ের আহম্মেদ জানান, দীর্ঘ দিন মাছ রপ্তানি বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।











