শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের দুয়ার খুলছে, তালিকায় নেই বাংলাদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় জুলাইয়ের শুরুতেই দুয়ার খুলছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এজন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো ৫৪টি দেশের নাম প্রকাশ করেছে; যারা ভিসা পাবে। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম।

সেনজেনভুক্ত দেশের ভিসা তালিকায় প্রতিবেশী ভারত ও মিয়ানমারের নাম রয়েছে। ভ্রমণ করতে পারবেন ভুটানের নাগরিকেরাও। তবে এ তালিকায় নেই পাকিস্তান ও নেপাল। খবর- গালফ নিউজ।

মহামারী পরিস্থিতি এবং প্রত্যেক দেশে করোনাভাইরাস নিয়ে তাদের ব্যবস্থা পর্যবেক্ষণের মাধ্যমে এই তালিকা হালনাগাদ করা হবে বলে জানান ইইউ কর্মকর্তারা।

সেনজেন অঞ্চলের ভিসা তালিকায় থাকা দেশগুলো হচ্ছে- আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্ডোরা, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, বাহামাস, ভুটান, বসনিয়া এবং হার্জেগোভিনা, কানাডা, চীন, কোস্টারিকা, কিউবা, উত্তর কোরিয়া, ডোমিনিকা, মিশর, ইথিউপিয়া, জর্জিয়া, গায়ানা, ভারত, ইন্দোনেশিয়া, জ্যামাইকা, জাপান, কাজাখস্তান, কসোভা, লেবানন, মরিশাস, মোনাকো, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরোক্কো, মোজাম্বিক, মিয়ানমার, নামিবিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, পালাউ, প্যারাগুয়ে, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক, উগান্ডা, তুর্কমেনিস্তান, ইউক্রেন, উরুগুয়ে, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলা, ভিয়েতনাম এবং জাম্বিয়া।

মানুষের যাতায়াত সহজ করার লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোকে একীভূত করে এই সেনজেন অঞ্চলের সৃষ্টি হয়। ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি সাক্ষর করে কয়েকটি ইউরোপীয় দেশ। বলা যায় সেই চুক্তির ধারাবাহিকতাতেই সৃষ্টি হয়েছে সেনজেন এলাকা এবং সেনজেন ভিসা।

অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি- এই দেশগুলো সেনজেন দেশ। সেনজেন ভিসা দিয়ে সবগুলো দেশ ঘুরে আসা যায়। দেশগুলোর মধ্যে কোনো সীমানা নিয়ন্ত্রণও নেই।

ফলে ভিসা তালিকায় থাকা ৫৪টি দেশের বাইরের নাগরিকেরা সেনজেনভুক্ত এসব দেশে ভ্রমণ করতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ