,

জাকারবার্গের ৭২০ কোটি ডলার হাওয়া!

news-image

অনলাইন ডেস্ক : বর্ণবাদ ইস্যুতে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর প্রভাব পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ওপর। ফেসবুকে বর্ণবাদ ও ঘৃণ্য বক্তব্য ছড়ানোর প্রতিবাদে এ মাধ্যম বর্জনের জন্য #স্টপহেটফরপ্রফিট আন্দোলন জোরদার হচ্ছে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘৃণ্য বক্তব্য ঠেকানোর প্রতিশ্রুতি দিলেও অনেকে তার ওপর বিশ্বাস রাখতে পারছেন না। আর এরই জেরে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদ কমে গেছে ৭২০ কোটি ডলার!

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত শুক্রবার ফেসবুকের শেয়ারের ৮ দশমিক ৩ শতাংশ দরপতন ঘটে। গত তিনমাসের মধ্যেই এটিই ফেসবুকের সর্বোচ্চ দরপতন। আর বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে ফেসবুককে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে বহুজাতিক প্রসাধনী কোম্পানি ইউনিলিভার। কোকা কোলাও ফেসবুকে বিজ্ঞাপন না দেওয়ার কথা জানিয়েছে। এ ছাড়াও ৯০টির বেশি প্রতিষ্ঠান ফেসবুকে বিজ্ঞাপন না দেওয়ার ঘোষণা দিয়েছে। আর এর ফলে মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ আগের তুলনায় ৭২০ কোটি মার্কিন ডলার কমে গেছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ফেসবুকের শেয়ারের দাম কমে যাওয়ায় জাকারবার্গের মূল সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩০ কোটি মার্কিন ডলারে। সম্পদের পরিমাণ কমায় বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকেও এক ধাপ নিচে নেমে গেছেন তিনি। এ কারণে বর্তমানে বিশ্বের ধনীর তালিকায় শীর্ষ তিন থেকে সরে জাকারবার্গ এখন চারে। তার জায়গায় উঠে এসেছেন লুই ভুটনের প্রধান নির্বাহী বার্নার্ড আরনল্ট।

বিজ্ঞাপন বর্জনের বিষয়ে মার্ক জাকারবার্গ সরাসরি কোনো মন্তব্য করেননি। সমালোচনার জবাবে তিনি বলেছেন, ‘ফেসবুক ভোটসংক্রান্ত পোস্টে লেবেল লাগাবে। এ ছাড়া যার কাছ থেকেই ঘৃণ্য বক্তব্য (হেট স্পিচ) আসুক না কেন, তা নিষিদ্ধ হবে। রাজনীতিবিদেরাও এর ব্যতিক্রম নন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা