,

করোনায় আক্রান্ত হোমনার ইউএনও

news-image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। মোবাইল ফোনে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও তাপ্তি চাকমা।

ইউএনও তাপ্তি চাকমা বলেন, ‘আমার করোনা পজিটিভ এসেছে। তবে তেমন কোনো উপসর্গ নেই। শুধু সাধারণ হালকা গলাব্যথা আছে। তবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি।’

আক্রান্ত কীভাবে হয়েছেন তা ধারণা করে তিনি বলেন, ‘২২ জুন সকালে উপজেলা পরিষদের একজনের ফাইল সই করেছি, বিকেলে যার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর সন্দেহবশত- গত ২৫ জুন আমিসহ আমার গাড়িচালক, পিয়ন ও নাইট গার্ডের নমুনা পরীক্ষা করাই এবং আমাদের ক্লোজ কন্টাক্টে যারা আসেন তাদেরও পরীক্ষার জন্য বলি। এরপর আমার, গাড়িচালক, পিয়ন ও নাইটগার্ডের করোনা পজিটিভ আসে।’

ইউএনও বলেন, ‘যেহেতু জ্বর, কাশি কিছুই নেই তাই ডাক্তার শুধু ভিটামিন, জিংক, ভিটামিন-সি এই জাতীয় ওষুধ দিয়েছেন, সঙ্গে গরম পানি খেতে বলেছেন; তাই করছি।’

করোনা রিপোর্ট পাওয়ার কিছুক্ষণ আগেও তার দু’বছর বয়সী বাচ্চাকে দুধ খাইয়েছেন। বাচ্চাটির জন্য তিনি বেশি চিন্তিত বলে জানিয়েছেন ইউএনও। তার বাসায় থাকা স্বামী, শাশুড়ি ও কাজের মেয়ে ভালো রয়েছে বলেও জানান তিনি।

তাপ্তি চাকমা করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতা সৃষ্টি, আইন-শৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ, বিদেশ প্রত্যাগত এবং আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত ও লকডাউন কার্যকরে নিরলস ভূমিকা রেখে জেলায় বিপুল প্রশংসা কুড়িয়েছেন।

গতকাল শনিবার ইউএনও তাপ্তি চাকমাসহ নতুন করে মোট ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা