শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইল্যান্ডে উঠে গেল ট্রাক, নিহত ৩

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুলাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে প্লেনশিট ভর্তি (বগুড়া ট-১১-২৩৩৯) একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১টার দিকে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেন। এ সময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনের ওপর পড়ে। এতে তিনজনই মারা যান।

এসআই দুলাল বলেন, খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদ ছাড়লেন সাহাবুদ্দিন

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন