সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় সাবেক এমপি ড. শাহজাহানের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ড. শাহজাহান আলী তালুকদার (৬৫) মারা গেছেন।

রোববার বেলা ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. শাহজাহান আলী তালুকদার বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের বাসিন্দা। গত ২১ জুন তার শরীরে করোনা শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২৪ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ড. শাহজাহান আলী তালুকদার ১৯৮৮-৯০ সালে জাতীয় পার্টি থেকে বগুড়া-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি স্কুল, কলেজ, মাদরাসাসহ কমপক্ষে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, চার বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী