,

২ দিনের রিমান্ডে সাংবাদিক কাজল

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর হাজারীবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল আদালত) দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এ দিন হাজারীবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রাসেল মোল্লা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কাজলের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কাজলের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং আইনজীবী রিপন কুমার বড়ুয়া শুনানি করেন। কাজলের আইনজীবী রিপন কুমার বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ জুন ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে (ভার্চুয়াল আদালত) শেরেবাংলা নগর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

গত ১০ মার্চ সন্ধ্যায় ‘দৈনিক পক্ষকাল’র অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন সাংবাদিক কাজল। এরপর থেকে তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কাজলকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার দাবি জানায় পরিবার।

১৮ মার্চ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে কাজলের সন্ধান চাওয়া হয়। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। কাজল নিখোঁজ হওয়ার পর তার সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকদফা কর্মসূচি পালন করেন সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা।

গত ৩ মে যশোরের বেনপোল সীমান্ত থেকে কাজলকে উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলাবাহিনী। এরপর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে যশোরে মামলা করা হয়। ওই মামলায় গত ২০ মে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কাজলকে অব্যাহতি দেয়। কিন্তু সেদিন তাকে মুক্তি না দিয়ে কারাগারে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা