সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মন্দির ভাঙার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের প্রত্যন্ত পল্লীতে মন্দির ভাঙার অভিযোগে আফতাবুজ্জামান আফতাব নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আফতাবুজ্জামান আফতাব জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া কালিমন্দিরের সংস্কার কাজ চলছিল। শনিবার বিকেলে আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে মন্দিরের সংস্কার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এতে মন্দির কমিটির লোকজন অসম্মতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে লাথি মেরে নির্মানাধীন কাজের অনেকাংশ ভেঙে ফেলেন।

এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক কনক রায় বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। অভিযোগের সত্যতার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে গঙ্গাচড়া পুলিশ।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, প্রকাশ্য দিবালোকে মন্দির ভাঙার মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী