আশুগঞ্জে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের টোলপ্লাজা এলাকা থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।শনিবার বিকালে অভিযানে মাদকসহ আটকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাণেশ্বরপুর এলাকার মো: আউয়াল মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৪) ও
আব্দুল হাফিজ মিয়ার ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (২৮)। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ
যোবায়ের এর নেতৃত্বে একটি দল জেলার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের একটি প্রাইভেটকার আটক করেন।
এসময় গাড়িটিতে তল্লাশী চালিয়ে ফেনসিডিলউদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৬,৬০,০০০/- টাকা। আসামীদের বিরুদ্ধে
জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।











