ভিন্ন স্বাদের পাহাড়ি রান্না

news-image

খাগড়াছড়ি : এলাকা ভিত্তিক খাবারে থাকে আলাদা বৈশিষ্ট্য। ভিন্ন রান্নায় থাকে ভিন্ন স্বাদ। ভোজন রসিক মানুষের আপ্যায়নের জন্য টেবিল থাকে নানা পদের রান্নায় ভরপুর।

পাহাড়ের স্থানীয় খাবারের তালিকায় যে নামটি সবার আগে আসে সেটি হচ্ছে বাঁশ। কচি বাঁশ দিয়ে রান্না করা হরেক পদের খাবার যেন পূর্ণতা আনে খাবারে।

ভিন্ন স্বাদের পাহাড়ি রান্না

বাঁশ সেদ্ধ, বাঁশের ডাল, বাঁশ দিয়ে ছোট মাছ, কিংবা বাঁশ দিয়ে সবজি রান্না যেন অতুলনীয়। শুধু কি রান্না, ব্যাম্বো চিকেনের কথা নিশ্চই সবাই শুনেছেন? মুরগীকে মসলা দিয়ে মিশিয়ে বাঁশের ভেতর রান্না করা এক অন্যরকম আয়োজন।

ভিন্ন স্বাদের পাহাড়ি রান্না

এবার আসি আরও কিছু রান্নার কথায়, বাধাকপি সেদ্ধ, ঢেকি শাক সেদ্ধ, ফুলকপি সেদ্ধ, মুলা শাক সেদ্ধ, শিমসহ অনেক পদের শাক সেদ্ধ করে রান্না করা হয়। মূলত পরিস্কার শাক গরম পানিতে লবন দিয়ে সেদ্ধ করা হয়।

আর শাক সেদ্ধ পরিপূর্ণতা আনবে ভর্তায়। মরিচ, শুটকি, ধনে পাতা, পেঁয়াজ দিয়ে তৈরি করা ভর্তা শাক সেদ্ধর অনন্য সঙ্গী। এরপরে রয়েছে মাশরুম। ডিম দিয়ে মাশরুম ভাজি, মাশরুম দিয়ে ডাল অন্যতম।

ভিন্ন স্বাদের পাহাড়ি রান্না

এই অঞ্চলে তরকারিতে শুটকির ব্যবহার থাকবেই। সেটি রান্না হোক কিংবা সেদ্ধ। যেমন পাহাড়ের গোল আলু রান্না, মিক্স সবজি রান্না, হাঙ্গর শুটকি দিয়ে কাঠাল, বেগুন, সিম রান্না অন্যতম।

বর্তমানে খাগড়াছড়িতে গড়ে উঠেছে একাধিক খাবারের দোকান। তার মধ্যে রয়েছে সিস্টেম, খাংময়, ব্যাম্পো সুট, ইজোর। এসব দোকানে পাহাড়ের ঐতিহ্যবাহী সব ধরনের খাবারের আয়োজন থাকে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ