সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ছেলের মৃত্যুর শোকে বাবারও মারা গেলেন

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে ছেলে মারা যাওয়ার শোকে মারা গেছেন বৃদ্ধ বাবাও। উপজেলার আদ্রা ইউনিয়নের পদুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

গত ১৬ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান উপজেলার পদুয়া গ্রামের আজিজুল হক মজুমদারের ছেলে স্কুল শিক্ষক ইকবাল হোসেন মজুমদার মিঠু (৫৫)। তিনি জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

অপরদিকে, ছেলের মৃত্যুর শোকে শনিবার দুপুরের দিকে বাড়িতে মারা যান মিঠুর বাবা অবসরপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক মজুমদার (৭২)।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শিক্ষক মিঠু দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তার ডায়াবেটিকসহ হার্টের সমস্যা দেখা দিলে গত ১৪ জুন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দেয়ায় করোনা ইউনিটের আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানে গত ১৬ জুন তিনি মারা যান। মৃত্যুর আগে নেয়া করোনা পরীক্ষায় তার পজিটিভ ফলাফল আসে।

এদিকে স্কুল শিক্ষক মিঠুর মৃত্যুর শোকে তার বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক মজুমদার (৭২) অসুস্থ হয়ে পড়েন। শনিবার দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব জানান, মিঠুর বাবা আজিজুল হক অনেক দিন যাবৎ হার্ট, কিডনিসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। কিন্তু হঠাৎ করে ছেলের শোকে তিনি আরও অসুস্থ হয়ে শনিবার মারা যান। বিকেলে তাকে ছেলের কবরের পাশে সমাহিত করা হয়েছে। এদিকে বাবা-ছেলের মৃত্যুতে ওই পরিবারের এখন চলছে শোকের মাতম।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী