,

দেশে ১৩ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনের হিসেবে গত তেরো দিনের মধ্যে সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা তিরিশের ওপরেই রয়েছে।

শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে, যা গত দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম।

বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি এই সময়ের মধ্যেই রয়েছে; ৫৩ জন (১৬ জুন)। চার দিন মৃত্যুর সংখ্যা ছিল চল্লিশ বা এর ওপরে। সবশেষ শনিবার ছাড়া মৃত্যুর সংখ্যা ৩৭ জনের নিচে নামেনি একদিনও।

এর আগে দেশে একদিনে সবচেয়ে কম ৩২ মৃত্যু ছিল ১৪ জুন।

সবশেষ চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩২ জনই পুরুষ, ২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন; রাজশাহী ও সিলেট বিভাগের চারজন করে, রংপুর বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন।

হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ জনের, বাড়িতে চারজনের।

বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছরের মধ্যে, ৭১-৮০ বছর বয়সের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের, ছয়জন করে মৃত্যু হয়েছে ৪১-৫০ ও ৫১-৬০ বছরের মধ্যে ২১-৩০ ও ৩১-৪০ বছরের মধ্যে রয়েছেন একজন করে।

এই সময়ে ১৫ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষা করে অতি ছোঁয়াচে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৫০৪ জনের শরীরে। তাতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৭৮ জন।

আর নতুন ১ হাজার ১৮৫ জন নিয়ে মোট সুস্থ হলেন ৫৪ হাজার ৪৩১৮ জন।

চব্বিশ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.১২ শতাংশ; মৃত্যুর হার ১.২৭ শতাংশ এবং সুস্থতার হার ৩৪.৫৪ শতাংশ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা