ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের অভিযানে রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী আটক
তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের পীরবাড়ী এলাকা থেকে ১ টি রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী মোজাম্মেল হাসান শুভ (৩৩)কে আটক করেছে
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।শুক্রবার বেলা ১১ টার দিকে অভিযান আটক শুভ শহরের কান্দিপাড়া এলাকার মাইন উদ্দিনের ছেলে।
ভৈরব র্যাব -১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ
যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার সদর পীরবাড়ী ব্রাহ্মণবাড়িয়া-সিলেট পাঁকা রাস্তার মোজাম্মেল হাসান শুভ কে আটক করেন। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১ টি রিভলবার উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।











