,

হংকং নিয়ে চীনকে কড়া বার্তা জাতিসংঘের, চাপে শি জিনপিং প্রশাসন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেজিংয়ের উপর আরও চাপ বাড়িয়ে ‘মৌলিক অধিকার’ ও ‘ব্যক্তি স্বাধীনতা’ লঙ্ঘনের অভিযোগ তুলে কড়া বার্তা দিল জাতিসংঘ।

শুক্রবার, ‘United Nations High Commissioner for Human Rights’-এর দপ্তর কড়া ভাষায় বেইজিংয়ের সমালোচনা করে। বিশেষ করে হংকংয়ে শি জিনপিং প্রশাসনের দমন নীতি নিয়ে সরব হয় আন্তর্জাতিক সংস্থাটি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্যরা মনে করেন, হংকংয়ে গণতন্ত্রকামীদের বিরুদ্ধে রাসায়নিক হাতিয়ার ও অতিরিক্ত বলপ্রয়োগ করেছে বেইজিং। এমনটা কাম্য নয়।
বলে রাখা ভালো, মে মাসেই হংকংয়ের (Hong Kong) জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন আনার কথা ঘোষণা করেছিল চীন। গত সপ্তাহে সেই আইনের রূপরেখা প্রকাশ করে বেইজিং। এই আইন মোতাবেক, নতুন দপ্তর খোলা হবে হংকংয়ে। আইন লঙ্ঘনকারীদের বিচারের জন্য হংকংয়ের প্রশাসক ক্যারি ল্যাম নতুন বিচারকও নিয়োগ করবেন খুব দ্রুত। ৬ সেপ্টেম্বর হংকংয়ে আইনসভার ভোট। তার আগেই নতুন আইন চালু হবে বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, নতুন নিরাপত্তা আইন প্রণয়ন করে হংকংয়ের উপর রাশ আর মজবুত করতে চলেছে চীন (China)। এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা, ব্রিটেনসহ একাধিক দেশ। যদিও চীনের দাবি, বিচ্ছিন্নতাবাদ, দেশদ্রোহ, সন্ত্রসাবাদ ও বিদেশি হস্তক্ষেপের হাত থেকে হংকংকে বাঁচাতেই এই নতুন আইন আনা হচ্ছে। এমন পরিস্থিতিতে হংকং নিয়ে জাতিসংঘের বার্তায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ