করোনাভাইরাসে ফ্রান্সে হঠাৎ বেড়েছে আক্রান্তের সংখ্যা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে শুক্রবার ফ্রান্সে ১ হাজার ৫৮৮ জন আক্রান্ত হয়েছে। যা গেল ২৭ দিনের মধ্যে সর্বোচ্চ, মারা গেছে ২৬ জন। এমনই তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ইউরোপের দেশ ফ্রান্স। চলতি মাসে সেখানে গড় আক্রান্তের সংখ্যা ৪৩০। গেল তিনদিন ধরে আক্রান্ত হচ্ছিল ৪৯৮ গড়ে। কিন্তু শুক্রবার হঠাৎ করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিন ১ হাজার ৫৮৮ জন আক্রান্ত হয়েছে। যা ৩০ মে এর পর সর্বোচ্চ। অর্থাৎ গেল ২৭ দিনে ফ্রান্সে এতো আক্রান্ত হয়নি।

গেল ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৭৭৮ জন। বৃহস্পতিবার মারা গিয়েছিলো ২১ জন। আর বুধবার ১১ জন। গেল সাতদিনে ফ্রান্সের মৃতের গড় ১৯।
ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৬৩ হাজার।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ