রমেক ল্যাবে চার জেলার আরও ২৭ জনের করোনা শনাক্ত

news-image
রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে চার জেলার আরও ২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, হাসপাতালে ভর্তি রোগী, এনজিও কর্মীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে রংপুর পুলিশ লাইন্সের এক পুলিশ সদস্য (২৮), রংপুর মেডিকেল কলেজ চিকিৎসাধীন গঙ্গাচড়ার এক নারী (৪৫), বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত এক পুরুষ (৫৫), ধাপ পপুলারের এক যুবক (১৯), দর্শনা ব্র্যাক অফিসের কর্মরত এক পুরুষ (৪৩), বাবুখাঁর এক যুবক (২৫), কেল্লাবন্দের এক যুবক (২৫), আরকে রোডের এক বৃদ্ধা (৬০), মাহিগঞ্জ রথবাড়ির এক পুরুষ (৩৭), কেরানীপাড়ার এক পুরুষ (৩৮), এক বৃদ্ধ (৬০), বনানীপাড়ার এক পুরুষ (৩৮), পীরগঞ্জ উপজেলার এক পুরুষ (৩২), মিঠাপুকুরের এক পুরুষ (৫৫), এক নারী (৫০), এক যুবক (১৯), এক বৃদ্ধ (৮০), গঙ্গাচড়ার এক যুবক (২৮) রয়েছেন।

এছাড়া গাইবান্ধা পলাশবাড়ি জামালপুরেরর এক কিশোরী (১৪), এক যুবক (২২), এক নারী (৩৮), গাইবান্ধা সদরের এক যুবক (২৮), সুন্দরগঞ্জের এক পুরুষ (৫৮), গোবিন্দগঞ্জের কাটাবাড়ির এক যুবক (১৯), অপর যুবক (২৯), কুড়িগ্রামের এক নারী (৩২) ও লালমনিরহাট পাটগ্রামের এক পুরুষের (৪২) করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার ) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৮ জন, গাইবান্ধায় ৭, লালমনিরহাটে ১ এবং কুড়িগ্রাম জেলার ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫৪ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৪৪৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ