শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুশান্তকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বাবা

news-image

বিনোদন ডেস্ক : তরুণ অভিনেতা সুশান্তের মৃত্যুর ১২ দিন কেটে গেছে। তার আত্মার শান্তি কামনায় রীতি মেনে সব শ্রাদ্ধশান্তিও সমাপ্ত। সুশান্তের পটনার বাড়িতেই আয়োজন করা হয়েছিল তার স্মরণসভার। সেখানেও ছেলের ছবির সামনে স্থির হয়ে বসে থাকতে দেখা গিয়েছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কে কে সিংকে।

একমাত্র ছেলের মৃত্যু শোক তাকে যেন পাথর করে দিয়েছিল। এ কদিন শুধুই ছেলের ছবিটার সামনে বসে চোখের পানি ফেলে গিয়েছেন তিনি। আবার নিজের সব দায়িত্ব-কর্তব্য পালন করতেও ভোলেননি। আর হতভাগ্য পিতা হয়তো নিজের মনের মধ্যেও সেই উত্তর খুঁজে গিয়েছেন নিরন্তর, কেন এমন করল ছেলেটা?

এদিন সুশান্তের মৃত্যু, প্রেম, সম্পর্ক নিয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে অঙ্কিতার প্রসঙ্গ উঠে আসে তার কথায়। তিনি স্পষ্টই জানান, অঙ্কিতা পাটনার বাড়িতেও এসেছিলেন। তার সঙ্গেই সুশান্তের বিয়ে হওয়ার কথা ছিল ২০১৬ সালের শেষ দিকে। কিন্তু ওই বছরের শুরুতেই তাদের ছয় বছরের সম্পর্ক শেষ হয়ে যায়।

কিন্তু কেন এই সম্পর্ক পূর্ণতা পেল না, কেনই বা অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ করলেন নায়ক? এর উত্তরে কে কে সিং বলেন, ‘ইয়ে তো সংযোগ হ্যায়। যো হোনা হোতা হ্যায় ও হোতা হ্যায়।’

সম্প্রতি কি তাদের মধ্যে বিয়ে নিয়ে কোনো কথা হয়েছিল এমন প্রশ্নের জবাবে সুশান্তের বাবা জানান, হয়েছিল। রিয়াকে তিনি চেনেন না। তবে সুশান্ত বলেছিলেন, এখন করোনার কারণে বিয়ে করা যাবে না। তারপর একটা ছবি হাতে আছে। সেটা হয়ে গেলে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ দেখা যাবে। এটাই ছিল সুশান্তের সঙ্গে তার বাবার শেষ কথোপকথন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ