ওসামা বিন লাদেনকে পার্লামেন্টে ‘শহীদ’ বললেন ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে সম্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে বাজেট অধিবেশনে তিনি এ কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদের গ্যারিসন শহরে লাদেনকে হত্যা করেছিল মার্কিন নৌবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। কিন্তু পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় লাদেনের সেই মৃত্যুকে ‘শহীদ’ বলে আখ্যায়িত করেছেন ইমরান খান।

তার এমন দাবির পর বেশ আলোচনা-সমালোচনা চলছে। অনেকে বলছেন, মুখ ফস্কে বেরিয়েছে। কেউ কেউ আবার বলছেন, ইমরান খানের দেশ তো জঙ্গিদেরই ঘাঁটি।

পার্লামেন্টে ইমরান খান বলেন, ‘আমেরিকানরা অ্যাবোটাবাদে এসে লাদেনকে মেরে শহীদ করে দিয়েছিল। ওই খবরে আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম।’

প্রসঙ্গত, ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের গ্যারিসন শহরে লাদেনকে হত্যা করেছিল মার্কিন নৌসেনার সিল বাহিনী। দুটো ব্ল্যাক হক হেলিকপ্টারে চেপে ২৩ জন মার্কিন সেনার একটি দল এসেছিল লাদেনকে শেষ করতে। এ ছাড়া ‘কায়রো’ নামের একটি বেলজিয়ান মেলিনয় প্রজাতির কুকুরও ছিল দলে। ওই কুকুর লাদেনকে খুঁজে বের করতে সাহায্য করেছিল।

রাতের অন্ধকারে অপারেশন শেষ করে ফিরেছিল মার্কিন বাহিনী। যদিও আজ পর্যন্ত লাদেনের মৃতদেহ কেউ দেখেনি। আমেরিকা লাদেনের মৃতদেহ দেখাবে না বলে জানিয়েছিল। তারা জানিয়েছিল, লাদেনের মৃতদেহ কফিনে ভরে ফেলে দিয়েছে সমুদ্রে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ