সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর ও লালমনিরহাটে সোলারহোম সিষ্টেম বিতরণ ও স্থাপন কার্যক্রম পরিদর্শন

news-image

রংপুর ব্যুরো : বাংলদেশের বিদ্যুৎ বিহীন প্রত্যন্ত চর এলাকায় সৌর শক্তির উন্নয়ন’’ শীর্ষক প্রকল্পের আওতায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ভেলাগুড়ি ইউনিয়ন এবং রংপুরের গংগাচড়া উপজেলার গজঘন্টা, নোহালি, মর্ণেয়া ও লক্ষিটারি ইউনিয়নের সুফলভোগীদের বাড়িতে স্থাপনকৃত সোলার হোম সিস্টেম কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন, প্রকল্প পরিচালক ড. মো: মনারুল ইসলাম।

গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পরিদর্শন শেষে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান, মেম্বার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে একটি সম্মেলনে অংশ গ্রহণ করেন। সম্মেলনে প্রকল্প পরিচালক জানান,খলেয়া ইউনিয়নে সুফলভোগীদের মাঝে ২০% ডাউনপেমেন্ট বাবদ ৪,৯৩০ টাকা জমার মাধ্যমে ৬৫ ওয়াটপিকের ৩ লাইট ১ ফ্যানের ২০০০টি সোলার হোম সিস্টেম বিতরণ করা হবে।
এ অনুষ্ঠানে তিনি আরো জানান, গংগাচড়া উপজেলাটি তিস্তা বিধৌত এলাকায় অবস্থিত। এ সকল এলাকার মানুষের কর্মসংস্থান একান্তভাবে জরুরী।

নদীভাঙ্গন ও চর এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গংগাচড়া, রংপুর সদর ও হাতিবান্ধা উপজেলায় উক্ত প্রকল্পের মাধ্যমে ১২৬০০টি সোলার হোম সিস্টেম স্থাপন করা হবে। ইতোমধ্যে প্রায় ৯০০০টি সোলার হোম সিস্টেম বিতরণ ও স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। গত বুধবার খলেয়া ইউনিয়ন কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়নের চেয়্যারম্যান সিরাজুল ইসলাম লাবলু।

এছাড়াও লালমনিরহাট- ১ আসনের সংসদ সদস্য মো: মোতাহার হোসেন চৌধুরী, এমপি. ভেলাগরি ইউনিয়নে ৩০৮ টি সোলার হোম সিস্টেম বিতরণ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, শুধু ভেলাগরি নয় হাতিবান্ধা উপজেলার সকল ইউনিয়নে সোলার হোমসিস্টেম পেতে পারেন সে জন্য পিডিবিএফ এর কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশের জিডিপি ১০% এ উন্নীত করার জন্য বিদ্যুৎ সরবরাহ উন্নয়ন এবং সম্প্রসারণ করতে সরকার ইতোমধ্যে পাওয়ার মাষ্টার প্লান প্রণয়ন করেছে। বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য ২০২১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪,০০০ মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৩৯,০০০ মেগাওয়াটে উন্নীত হবে।

নবায়নযোগ্য জ্বালানী নীতিমালায় ২০২০ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের ১০% অর্থাৎ ২,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচর্নী অঙ্গীকার প্রতিটি গ্রাম হবে শহর। এ লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের প্রত্যন্ত বিদ্যুৎবিহীন এবং চর এলাকায় সৌর শক্তি উন্নয়ন শীর্ষক প্রকল্পটি একটি সহায়ক হিসেবে কাজ করছে।

খলেয়া ইউনিয়ন চেয়ারম্যান জানান, আমার ইউনিয়নের বেশির ভাগ এলাকা নদী ভাঙ্গন, চর এবং বিদ্যুৎ বিহীন এলাকা। এ প্রকল্পের মাধ্যমে আমার এলাকায় বেশ কিছু সোলার হোম সিস্টেম বিতরণ ও স্থাপন করা হয়েছে। চর এলাকার স্থানীয়রা জানান, বিদ্যুৎ এর বিকল্প হিসেবে পিডিবিএফ এর আওতায় ২৪,৬৫০ টাকার সোলার মাত্র ৪৯৩০ টাকা নিতে পেরে আমরা আনন্দিত। সোলার হোম সিস্টেম স্থাপনের মাধ্যমে অত্র এলাকার জনসাধারণের রাত্রিকালীন নিরাপত্তাসহ এবং ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য সহায়ক হয়েছে।

তিনি আরো অধিক সংখ্যক সোলার হোম সিস্টেম প্রাপ্তিসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সচিব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ জানান। এসময় প্রকল্প পরিচালক জানান,বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স লি: এর মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন পিডিবিএফ এর উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাক, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও রংপুর সদর ও গংগাচড়া উপজেলার উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তাসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটি ৩৩০৮.৪২ (জিওবি: ২৬৭৩.২৮: অন্যান্য: ৬৩৫.১৪) লক্ষ টাকা ব্যয়ে মার্চ, ২০১৮ থেকে জুন, ২০২০ মেয়াদকালে বাস্তবায়নাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী