,

অবৈধভাবে আপনাদের সন্তানদের বিদেশে পাঠাবেন না : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : নিজেদের সন্তানদের অবৈধভাবে বিদেশে না পাঠানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, অবৈধভাবে যারা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন তার দায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও এড়াতে পারেন না।

যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘আমারা এ দেশ থেকে মানবপাচার, শিশু পাচার, নারী পাচার এগুলো বন্ধ করতে চাই। সকলের সহায়তা ছাড়া আমরা এটি করতে পারবো না।’

তিনি বলেন, অবৈধভাবে যারা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন তার দায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও এড়াতে পারেন না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপনারা বুঝে শুনে আপনাদের সন্তানদেরকে অবৈধভাবে বিদেশে পাঠাবেন না। আর অবৈধভাবে কেউ বিদেশ পাঠানোর কথা বললে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে তা অবগত করুন।’

তিনি বলেন, ‘অবৈধ মানবপাচার রোধে আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। এ বিষয়ে দেশবাসীকে শক্তিশালী জনমত গঠন করতে হবে।’

এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবপাচার বিষয়ক এক প্রতিবেদনে বাংলাদেশকে ওয়াচ লিস্ট থেকে টায়ার-২ এ উন্নীত করার কথা বলা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা