‘মেক্সিকান মেসি’ ৮০ বছরের রেকর্ড ভাঙলেন

news-image

স্পোর্টস ডেস্ক : ইতিহাসে নাম উঠে গেল লুকা রোমেরোর। মাত্র ১৫ বছর বয়স। এরই মধ্যে তার মাঝে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির ছায়া খুঁজে পান অনেকে। তাই তো মেক্সিকোয় জন্ম নেওয়া এই ফুটবলারের নাম হয়ে গেছে ‘মেক্সিকান মেসি’। সেই মেক্সিকান মেসি লুকা রোমেরো এবার ফুটবলের ৮০ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন।

এই কিশোর ফুটবলার স্প্যানিশ লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামার নতুন রেকর্ড গড়েছেন। বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে রিয়াল মায়োর্কার হয়ে মাঠে নেমেছিলেন লুকা রোমেরো। এদিন তার বয়স ছিল ১৫ বছর ২১৯ দিন।

এতদিন এই কীর্তিটি ছিল সেল্টা ভিগোর সাবেক ডিফেন্ডার স্যানসনের। ১৯৩৯ সালে স্যানসন ১৫ বছর ২৫৫ দিন বয়সে স্প্যানিশ লা লিগায় নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন।

রিয়ালের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রোমেরো। এর আগেই অবশ্য রিয়াল মায়োর্কা দুই গোল হজম করেছিল। শেষ পর্যন্ত ০-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রোমেরোর দলকে।

জন্ম মেক্সিকোয় হলেও আর্জেন্টাইন মা-বাবার সূত্রে বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনার হয়েই খেলছেন লুকা রোমেরো। এরই মধ্যে বড় ক্লাবগুলো নজর রাখছে এই কিশোর ফুটবলারের দিকে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ