সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুশান্ত সিংয়ের চূড়ান্ত ময়নাতদন্তে যা জানা গেল

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের প্রাথমিক ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদনেও বলা হয়েছে, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

গত ১৪ জুন বলিউডের এই তরুণ অভিনেতার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ৩৪ বছর বয়সী সুশান্ত আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

মুম্বাই পুলিশ তদন্তের দায়িত্ব নেয়ার পর প্রথম ময়নাতদন্তে বলা হয়, শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। আর সেটি হয়েছে গলায় দড়ি দেয়ার কারণে।

এরপর অভিনেতার ভিসেরা রাসায়নিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়।

প্রথম প্রতিবেদনে তিনজন চিকিৎসক স্বাক্ষর করেন। চূড়ান্ত প্রতিবেদনে করেছেন পাঁচজন।

বলিউড হাঙ্গামা জানাচ্ছে, এই প্রতিবেদনেও কোনো আঘাতের কথা বলা হয়নি।

সুশান্ত মারা যাওয়ার পর তার মামা হত্যার অভিযোগ তোলেন। একই কথা বলছেন তার অধিকাংশ ভক্ত।

এখন পর্যন্ত ২৩ জন ব্যক্তির বয়ান নেয়া হয়েছে।

২০০৮ সালে টেলিভিশন অভিনেতা হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন সুশান্ত। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রথমে অভিনয় ছিল তার। পরিচিতি পান একতা কাপুরের ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর বলিউডে শুরু হয় পথচলা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী