শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় শিল্পপতির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি হাসান জামিল সাত্তার (৭০)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসান জামিল সাত্তারের ছেলে নাঈম হাসান। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য নাঈম হাসান বলেন, ‘গত শুক্রবার হাসান জামিল সাত্তার ঢাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত রোববার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটিতে তাকে গত তিনদিন কৃত্রিমভাবে শ্বাস দিয়ে রাখা হয়। এ অবস্থায় বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় তিনি মারা যান।’

শিল্পপতি হাসান জামিল সাত্তার কুমিল্লার ময়নামতি টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন হাসান সাত্তার। এলাকায় দানবীর হিসেবে পরিচিত হাসান জামিল সাবেক কুমিল্লা-২ আসন (দাউদকান্দি) থেকে জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালে জাতীয় পার্টি এবং ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

হাসান জামিল সাত্তার স্ত্রী, ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। আগামীকাল শুক্রবার বেলা ১১টায় কুমিল্লার দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ