শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী কর কমিশনারের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সহকারী কর কমিশনার এসএম আবুল খায়ের মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এদিকে আয়কর বিভাগে এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে দুইজন কর্মকর্তা মারা গেলেন। এর আগে ৮ জুন উপ কর কমিশনার সুধাংশু কুমার সাহা করোনা আক্রান্ত হয়ে যারা যান।

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি ও কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, আবুল খায়ের কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল, ঢাকার পিআরএলরত ছিলেন। বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত এ কর্মকর্তা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, লিভারে সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

এই কর্মকর্তার পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ করোনার অন্যান উপসর্গ দেখা দিলে গত ১৮ জুন তাকে রাজধানীর মগবাজারের রাশমনো হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে বুধবার দিবাগত রাতে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তারপর অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ