,

বাংলাদেশ ব্যাংক প্রণোদনা প্যাকেজের ঋণের শর্ত শিথিল করলো

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের সুদ ভতুর্কির আওতায় শিল্প ও সেবাখাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ নেওয়ার শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক। একজন গ্রাহকের প্রাপ্য ঋণ একবারের পরিবর্তে এখন তিন বছরে নেওয়া যাবে। এর মানে হলো, ২০১৯ সালের চলতি মূলধন ঋণ স্থিতির যে ৩০ শতাংশ তিনি পাবেন তা তিন বছর ধরে নিতে পারবেন।

প্রথম বছরেই অধিক সংখ্যক গ্রাহককে ঋণ সুবিধা দেওয়ার জন্য এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগের নির্দশনায় আংশিক সংশোধনী এনে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

শিল্প ও সেবাখাতের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ বিষয়ে গত এপ্রিল মাসে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়, এ প্যাকেজের মেয়াদ হবে তিন বছর। তবে কোনো গ্রাহক এ প্যাকেজের আওতায় একবারের বেশি সুবিধা নিতে পারবেন না। এই নির্দেশনা সংশোধন করে তিন বছর ধরে সুবিধা নেওয়া যাবে বলে নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, এ প্যাকেজ থেকে মোট ঋণের পরিমাণ কোনোভাবেই গত ৩১ ডিসেম্বরভিত্তিক চলতি মূলধন ঋণবাবদ মঞ্জুরি সীমার ৩০ শতাংশের বেশি হবে না। নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রেও চলতি মূলধন ঋণের ৩০ শতাংশের বেশি এ সুবিধার আওতায় দেওয়া যাবে না। আর সাধারণভাবে এ প্যাকেজের আওতায় গ্রাহক পর্যায়ে প্রতিটি ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১ বছর। তবে প্রাপ্য ঋণের সমপরিমাণ অর্থ কোনো গ্রাহকের অনুকূলে এক বছরে দেওয়া সম্ভব না হলে বাকি অর্থ আলোচ্য প্যাকেজের অবশিষ্ট মেয়াদের মধ্যে ঋণ হিসেবে দেওয়া যাবে। ব্যাংক থেকে যেভাবেই ঋণ দেওয়া হোক (এককালীন অথবা প্যাকেজের মেয়াদে একাধিক বছরে প্রদত্ত হয়ে থাকলে) একজন গ্রাহকের জন্য সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারিত সীমার ওপর সুদ ভর্তুকি দেবে।

এতে আরও বলা হয়েছে, শিল্প ও সেবাখাতের ঋণ প্যাকেজ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত অধিক সংখ্যক প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ দেওয়ার মাধ্যমে ওই প্রতিষ্ঠানগুলোকে গতিশীল ও পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে ক্ষতিগ্রস্ত অধিক সংখ্যক প্রতিষ্ঠানের অনুকূলে চলতি মূলধন ঋণ সুবিধা দেওয়ার জন্য নতুন করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যসব নির্দেশনা অপরিবর্তি থাকবে বলে এতে উল্লেখ করা হয়। এতে করে কেউ এ তহবিল থেকে ঋণ নিয়ে আগের ঋণ পরিশোধ করতে পারবেন না। আবার কোনো ব্যাংকের ঋণখেলাপি বা খেলাপি ঋণ তিনবারের বেশি পুনঃতফসিল করেছেন তারও সুবিধা পাবেন না।

করোনাভাইরাসে ক্ষতির প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন খাতের জন্য এক লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্রণোদনার বেশিরভাগই সরকারের সুদ ভতুর্কির আওতায় ব্যাংকগুলো ঋণ দেবে। এর মধ্যে শিল্প ও সেবাখাতে চলতি মূলধন ঋণ দেওয়ার জন্য ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যাংকগুলো এই ঋণের বিপরীতে ৯ শতাংশ সুদ পাবে। এই সুদের অর্ধেক তথা সাড়ে ৪ শতাংশ ভর্তুকি দেবে সরকার। বাকি সাড়ে ৪ শতাংশ গ্রাহক থেকে আদায় করা হবে। আর ৩০ হাজার কোটি টাকার মধ্যে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে ১৫ হাজার কোটি টাকা বিতরণ করতে হবে। এর বিপরীতে ১৫ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন পাবে ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে, শিল্প ও সেবাখাতে একটি প্রতিষ্ঠানের ২০১৯ সালের ডিসেম্বরে যে পরিমাণ স্থিতি থাকবে তার সর্বোচ্চ ৩০ শতাংশ সুদ ভর্তুকির আওতায় ঋণ দেওয়া যাবে। আর নতুন গ্রাহকের ক্ষেত্রে একশ টাকা অনুমোদিত হলে তার মধ্যে ৩০ টাকা এই সুবিধার আওতায় দেওয়া যাবে। বাকি ৭০ টাকার বিপরীতে পুরো সুদ গ্রাহক থেকে আদায়যোগ্য হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা