,

ঘুষের ৫ লাখ টাকাসহ ব্রাহ্মণবাড়িয়া হিসাবরক্ষণ অফিসের অডিটর আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঘুষের ৫ লাখ টাকাসহ জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই’র জালে ধরা খেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিন। জেলা সড়ক ও জনপথের ৪র্থ শ্রেনীর ৩ কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতা ঘুষের এই টাকা নিয়ে গিয়েছিলো। তারাও বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ ৪ জনকে পুলিশের হাতে তুলে দেয় এনএসআই। তারা হচ্ছেন অডিটর কুতুব উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের গার্ড আব্দুল হাই, কার্যসহকারী নজরুল ইসলাম স্বপন ও হুমায়ুন কবির। এ তিনজন আবার জেলা সড়ক বিভাগের শ্রমিক সংগঠনের নেতা।

হুমায়ুন কবির ও নজরুল ইসলাম স্বপন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক। আবদুল হাই শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। এনএসআই ও পুলিশ সুত্র জানায়,সড়ক বিভাগের মাষ্টাররোল কর্মচারীদের চাকুরী নিয়মিতকরন হওয়ার পর তাদের পূর্বের বেনিফিট হিসেবে বকেয়া বেতন-ভাতা হিসেবে কোটি টাকা আসে। বকেয়া বেতন-ভাতার টাকা পেতে তারা ঘুষের টাকা নিয়ে সেখানে যায়।

সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের মাষ্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মীর চাকুরী স্থায়ী হলে বর্ধিত বেতনে ১ কোটি ৭ লাখ টাকার বিল বকেয়া আসে। এ টাকা পেতে অডিট অফিসের সাথে ৫ লাখ টাকায় চুক্তি করেন তারা। চুক্তি মোতাবেক প্রথম দফায় ৬৪ লাখ টাকা নিয়ে যায়। বৃহস্পতিবার বাকী ৪৩ লাখ টাকার বিল করা হয়েছিল। এ সময় টাকা নিতে আসা সওজের কর্মচারীরা চুক্তি অনুযায়ী অডিটর কুতুব উদ্দিনকে ৫ লাখ টাকা দেন।

এবিষয়ে অডিটর কুতুব উদ্দিন কোন কথা বলতে রাজি হননি। অসুস্থ বলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে যান। জেলা হিসেব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন ঘটনায় তিনি অবাক হয়েছেন।

পুলিশ বলছে অডিটরসহ ৪ জন তাদের হেফাজতে রয়েছে। টাকা জব্দের তালিকা করেছেন তারা। তবে এবিষয়ে কোন মামলা হয়নি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম উদ্দিন জানান- এটি দূর্নীতি দমন কমিশনের এখতিয়ার। তারাই তদন্ত করবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা