সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ : তিন প্রতারক আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ভুয়া নিয়োগপত্র, ফাকা চেকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রংপুরের মিঠাপুকুরের চেংমারী ফরমোদেরপাড়া এলাকার মৃত মোঃ আলীর পুত্র ওসমান গনি, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পশ্চিম গৌরী পাড়ার মোজাম্মেল হকে পুত্র তানভির ওরফে রেজভি এবং একই এলাকার মৃত ওসমান মিয়ার পুত্র জাহিদুল ইসলাম।

পুলিশ ও বেরোবি রেজিস্টার সূত্রে জানা গেছে, ৪ মাস আগে বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ে আউট সোর্সিং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে একটি প্রতারক চক্র গড়ে উঠে। তারা বিভিন্নজনকে ভুয়া নিয়োগপত্র প্রদান করে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। প্রতারক চক্রের কাছে ৩ লাখ ৮০ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের মালি পদে চাকরি চায় এক যুবক। চাকরি প্রত্যাশির ওই যুবকের সন্দেহ হলে তিনি বেরোবি’র পুলিশ ক্যাম্পের ইনচার্জকে বিষয়টি জানায়। বৃহস্পতিবার প্রতারক চক্র ওই যুবকের নিকট টাকা নিতে এলে পুলিশ তাদের হাতে নাতে আটক করে। এসময় তাদেও কাছ থেকে ৩টি জাল নিয়োগপত্র, ৪টি ফাকা চেকের পাতা, ৪টি ফোন,৪টি ভোটার আইডি কার্ড উদ্ধার করে।
বেরোবি’র পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মহিবুল ইসলাম জানান, প্রতারক চক্র বিভিন্নজনকে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হেনা বাদি হয়ে একটি মামলা করেছেন। আকটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী