,

দেশে ৫১ হাজার মানুষের করোনা জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনই দেশে বাড়ছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তে সংখ্যা। আশার কথা, প্রাণঘাতী এই ভাইরাসের রাহু থেকে মুক্তির সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। কভিড-১৯ থেকে দেশে করোনাভাইরাসে সুস্থ মানুষের সংখ্যা এরই মধ্যে অর্থ লাখ ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, দেশে সবশেষ চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাস জয় করেছেন ১ হাজার ৮২৯ জন। তাতে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৯৫ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিসংখ্যানে দেখা যায়, দেশে সুস্থতার হার বাড়ছে ১৬ জুন থেকে। এই দশ দিনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৩১ জন। সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত অনুপাতে সুস্থতার হার ৪০.৬৭ শতাংশ।

সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করে আরও ৩ হাজার ৯৪৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আর নতুন ৩৯ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২১ জন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৯ শতাংশ; মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৪০.৬৭ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা