,

ঢামেকে ২৩ দিনে ২৯২ জনের করোনা উপসর্গে মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জুন থেকে ২৩ জুন বিকেল পর্যন্ত করোনা ও করোনা উপসর্গে সর্বমোট ৪০৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা নিশ্চিত হয়েছে ১১১ জনের। বাকিদের মধ্যে ২৯২ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।

বুধবার (২৪ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ অফিস সূত্রে এ তথ্য পাওয়া যায়।

সূত্র জানায়, ১ জুন থেকে ২৩ জুন বিকেল পর্যন্ত করোনা ও করোনা উপসর্গে মারা যাওয়া ৪০৩ জনের অধিকাংশই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিট-২-এ মারা যান। অল্প কিছু মৃত্যু হয় করোনা ইউনিট-১, বার্ন ইউনিটে।

সূত্রটি আরও জানায়, করোনা উপসর্গে যারা মারা গেছেন, অনেক ক্ষেত্রেই স্বজনরা হাসপাতাল থেকে তাদের মরদেহ নিয়ে যাওয়ার পরে আমরা তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। অনেক মৃতেরই করোনা নেগেটিভ এসেছে। অনেকের রিপোর্ট এখনও হাতে পাইনি। মৃত্যুর পরপরই হাসপাতালের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহগুলো ব্যাগে ভরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, আমাদের কাছে যেই হিসাব আছে তা অনুযায়ী, গত ২ মে থেকে ২৩ জুন সকাল পর্যন্ত হাসপাতালের দুটি করোনা ইউনিটে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৪৯১ জন। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১ হাজার ৩৮৮ জন। ওই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৯০ জনের। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৪০৩ জন।

এ ছাড়া ২৩ জুন সকাল থেকে ২৪ জুন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট নতুন ভবনে ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ২ জন করোনা আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা